প্রতিষ্ঠাতার জীবনী
মুফতি কাজী আব্দুল হাকিম ব্রাহ্মণবাড়িয়া জেলার খাকচাইল গ্রামে ১৯৫৭ সালে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা: কাজী আকরাম আলী হাজী। মাতা: কাঞ্চন বিবি।
শিক্ষাজীবন:-
কাজী আব্দুল হাকিমের শিক্ষা জীবনের শুরু জেনারেল শিক্ষা বা সাধারণ শিক্ষা হলেও পরবর্তীতে মাত্র ১৫বছর বয়সে মা-বাবাকে হারিয়ে ইলমে দ্বীনি শিক্ষার উদ্দেশ্যে "জালশুকা তাজবিদুল কুরআন জামালিয়া মাদ্রাসায়" ভর্তি হন।
সেখান থেকে "জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া ব্রাহ্মণবাড়িয়ায়" এক বছর ইলমে দ্বীন অর্জন করেন। তারপর সন্দ্বীপের সুনামধন্য "বাউরিয়া রহমানিয়া মাদরাসায়" ভর্তি হন।
সেই প্রতিষ্ঠানকালে (ফার্সি ভাষায়) তিনি তার মুরুব্বি আল্লামা রফিকুল ইসলাম রহ: এর নিকট একটি চিঠি লিখেন।
সেই চিঠি পেয়ে তাঁর মুরুব্বি তাঁকে সিলেটের ঐতিহ্যবাহী "গোলমকাফন
দারুস সুন্নাহ ইসলামিয়া মাদরাসায়"
ভর্তি হতে পরামর্শ দিলেন।
তিনি সেখানে মুরুব্বিদের পরামর্শক্রমে ইলমে দ্বীন অর্জন করার জন্য ছুটে যান।
তৎকালীন ঐ মাদ্রাসায় উচ্চ শিক্ষায় পড়াশোনার লক্ষ্যে মুরুব্বিদের পরামর্শক্রমে চট্টগ্রামের ঐতিহ্যবাহী "আল-জামিয়াতুল ইসলামিয়া হামিয়ুচ্ছুন্নাহ মেখল" মাদ্রাসায় ভর্তি হন। মেখল মাদরাসায় পড়াশোনা শেষ করে "উম্মুল মাদারিস হাটহাজারী" মাদরাসায় গিয়ে দাখেলা নেন।
সেখান থেকে সাফল্যের সাথে ১৯৮৮ সালে হাটহাজারী মাদরাসা থেকে দারুল হাদিস শেষ করেন।
আল্লামা শাহ আহমদ শফী রহ: এর পরামর্শক্রমে হাটহাজারীতেই "উচ্চতর ইসলামী আইন গবেষণা বিভাগ" (ইফতা) তে ভর্তি হন এবং সমাপ্ত ও করেন।
কর্ম জীবন-
হাটহাজারী মাদরাসা থেকে ইফতা সমাপ্তির পর তিনি তার গুরুজনদের পরামর্শক্রমে এক (বছর) "দাওয়াতে তাবলীগে" অতিবাহিত করেন। দাওয়াতে তাবলীগের সফর শেষ করে, ১৯৯০ সালে "জামিয়া ইসলামিয়া দারুল উলুম ভৈরব কমলপুর" মাদরাসায় খেদমতে নিযুক্ত হন। এবং সুনামের সাথে দুই বছর খেদমত করেন। এরই মাঝে কাজী আব্দুল হাকিম গুরুজনদে পরামর্শ অনুযায়ী প্রবাসে চলে যান।
দীর্ঘ সাত বছর প্রবাস জীবন কাটিয়ে পুনরায় দেশে ফিরে আসেন এবং "নরসিংসার দারুল উলুম ইসলামিয়া মাদরাসায়" পুনরায় খেদমতে নিযুক্ত হন।
সেখান থেকে মুরুব্বীদের দিকনির্দেশনায় ১৩/১০/২০০১খ্রি: সালে "খাকচাইল দারুল উলুম ইসলামিয়া মাদরাসা" প্রতিষ্ঠা করেন।
এছাড়াও দ্বীনি শিক্ষার নানান প্রতিষ্ঠান, দ্বীনি সংগঠন ও দ্বীনি কাজে নিঃস্বার্থ ও নিরলসভাবে সুনামের সঙ্গে তিনি নিয়োজিত আছেন। আলহামদুলিল্লাহ।
সাফল্য-
মুফতি কাজী আব্দুল হাকিমের কর্মজীবনের শতাধিক ছাত্র রয়েছে। যারা ইতিমধ্যে মুফতি, মুহাদ্দিস ও শাইখুল হাদিস।
প্রসিদ্ধ শিক্ষকগণের মধ্যে-
√ ক্বারী আবদুর রশিদ রহ.
√ মুফতী নুরুল্লাহ রহ:
√ আল্লামা আবুল হাশেম রহ.
√ আল্লামা রফিকুল ইসলাম রহ.
√ আল্লামা নোমান ফয়জী রহ. (মেখল)
√ আল্লামা শাহ্ আহমদ শফী রহ:
√ মুফতী কেফায়েতুল্লাহ (দা.বা.)
√ আল্লামা শেখ আহমদ দা.বা.
√ মুফতী জসিম উদ্দীন (দা.বা.)
পারিবারিক পরিচিতি-
কাজী আব্দুল হাকিমের পরিবারে তাঁরা ০৪ ভাই ও ০৪ বোন। তিনি সকলের ছোট।
কাজী আব্দুল হাকিমের বাকি ৩ ভাই স্কুলের (মাস্টার) শিক্ষক ছিলেন।
তিনি এবং ১ বোন ব্যতীত সকলেই ইন্তেকাল করেছেন।
(আল্লাহ তা‘য়ালা সকলকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। আমিন)
মুফতি কাজী আব্দুল হাকিমের ৩ পুত্র ও ২ কন্যা রয়েছে, সকলেই দ্বীনি শিক্ষায় শিক্ষিত। আলহামদুলিল্লাহ
সংকলন- সাহেবজাদা কাজী আকরাম
প্রতিষ্ঠাতার কথা ও উদ্যেশ্য
মহান রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া গুজার করি।
যিনি আমার মাধ্যমে দ্বীনের এই সামান্যটুকু খেদমত করার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ।
ঐতিহ্যবাহী খাকচাইল দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা" প্রতিষ্ঠা করার মূল লক্ষ্য- আপোষহীন বাতিলের মোকাবেলা। হক এবং দ্বীনকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠা করা। মানুষের মাঝে রাসুল (সা.) এর আদর্শকে বাস্তবায়ন করা এবং সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা।
