আপডেট
  • কোনো তথ্য পাওয়া যায়নি।

প্রতিষ্ঠান পরিচিতি

ব্রাহ্মণবাড়িয়ার অন্যতম ঐতিহ্যবাহী ” খাকচাইল দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা”।
উলামায়ে কেরামের রাজধানী ব্রাহ্মণবাড়িয়ার শহরের ৬ কিলো পশ্চিমে কোলাহলমুক্ত নিরিবিলি এক মনোরম পরিবেশে “খাকচাইল দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা” অবস্থিত।
অত্র গ্রামের কৃতী সন্তান মুফতি কাজী আব্দুল হাকিম হাফি: এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা।
২০০১ খ্রি: ” খাকচাইল দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা তিনি প্রতিষ্ঠা করেন।

নামকরণ-
এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ও খ্যাতনামা দারুল উলুম দেওবন্দ এবং এশিয়ার অন্যতম প্রতিষ্ঠান উম্মুল মাদারিস খ্যাত দারুল উলুম মইনুল ইসলাম হাটহাজারী’র নামে নামকরণ করা হয়।

পদধূলি-
অত্র মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ার পর হতে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং বিখ্যাত বুজুর্গ আকাবিরদের পদধূলি রয়েছে।
তাঁদের মধ্যে অন্যতম ছিলেন-
” আল্লামা শাহ আহমদ শাফী (রহ:)”
” আল্লামা দেলোয়ার হুসাইন রহ. ফেনুয়া
” মুফতী নুরুল্লাহ (রহ:)”
” আল্লামা এমদাদুল হক হবিগঞ্জী (রহ.)
” আল্লামা নোমান ফয়েজী (রহ:)”
” আল্লামা মুনিরুজ্জামান সিরাজী (রহ.)
” আল্লামা সালাহউদ্দিন নানুপুরী (দা.বা.)
” আল্লামা শেখ আহমদ (দা.বা.)”

এবং অত্র মাদ্রাসার অন্যতম
মুরুব্বি আল্লামা রফিকুল ইসলাম
খাকচাইলী রহ. (লালবাগ)।
এছাড়াও অত্র মাদরাসায় অসংখ্য আকাবির ও মুরুব্বিদের পদধূলি রয়েছে।

বর্তমান মুরুব্বি-
আল্লামা শায়খ সাজিদুর রহমান (হাফি.), আল্লামা মুফতি মোবারক উল্লাহ (হাফি.), আল্লামা আলী আযম কাসেমী (হাফি.) সহ আরো অনেক উলামায়ে-কেরাম।
মহান রবের নিকট আর্জি, মহান রব যেন এই প্রতিষ্ঠানকে সাফল্যের সঙ্গে কবুল করুন। আমিন।

হোয়াটসাঅ্যাপ চ্যাট
মেসেঞ্জার চ্যাট